• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

‘মাফিয়া আউট’ স্লোগানে উত্তাল বুলগেরিয়ার রাজপথ

আন্তর্জাতিক ডেস্ক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পি.এম.
বুলগেরিয়ায় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। সংগৃহীত ছবি
বুলগেরিয়ায় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। সংগৃহীত ছবি

বুলগেরিয়ায় সংখ্যালঘু সরকারের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমেছে হাজারো মানুষ। দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগে বুধবার সন্ধ্যায় রাজধানী সোফিয়া ও বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর—রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র সদস্য দেশ বুলগেরিয়া ২০২৬ সালের ১ জানুয়ারি ইউরো গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় ব্যাপক বিক্ষোভের ঢেউ দেখা দিয়েছে। সোফিয়ার কেন্দ্রীয় সংসদ ভবনে লেজার আলো ফেলে বিক্ষোভকারীরা লিখেন—‘পদত্যাগ’, ‘মাফিয়া আউট’, ‘সুষ্ঠু নির্বাচন চাই’।

৬৪ বছর বয়সী বিক্ষোভকারী ডোব্রি লাকভ বলেন, “মানুষের শক্তিই সরকারকে পদত্যাগে বাধ্য করবে। সবচেয়ে আগে বিচারব্যবস্থার সংস্কার দরকার। আদালত ঠিক হলে সব ঠিক হয়ে যাবে।”

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভের সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে। চলতি সরকারের বিরুদ্ধে এটি ষষ্ঠ অনাস্থা প্রস্তাব। সরকারটি ক্ষমতায় আসে গত ১৫ জানুয়ারি।

গত সপ্তাহে বড় ধরনের বিক্ষোভের মুখে সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে। ইউরোতে প্রণীত প্রথম বাজেটটিতে সামাজিক নিরাপত্তা অবদান ও লভ্যাংশের ওপর কর বাড়ানোর প্রস্তাব ছিল, যার প্রতিবাদে বিরোধী দলসহ বিভিন্ন সংগঠন রাস্তায় নামে। বাজেট প্রত্যাহারের পরও বিক্ষোভ থামেনি।

গত চার বছরে বুলগেরিয়ায় সাতটি জাতীয় নির্বাচন হয়েছে—সর্বশেষটি ২০২৪ সালের অক্টোবরে। আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানভ বলেন, “বুলগেরিয়ায় স্বাভাবিকতা ফিরে আসার সময় হয়েছে। আমাদের ওলিগার্কি ও মাফিয়াদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।”

সরকারি বার্তা সংস্থা বিটিএ জানায়, ক্ষমতাসীন জিইআরবি দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বয়কো বোরিসভ বলেছেন, ইউরোজোনে যোগদানের আগে সরকার পদত্যাগ করবে না—এ ব্যাপারে জোটসঙ্গীরা একমত।

তবে সংস্কারপন্থি বিরোধী দল উই কন্টিনিউ দ্য চেঞ্জ–এর নেতা আসেন ভাসিলেভের দাবি—সরকার পদত্যাগ করলেও বুলগেরিয়া ইউরোজোনে প্রবেশ করবে।

ভিওডি বাংলা/ আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে ইইউ
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ব্ল্যাকআউটের পর স্বাভাবিক হচ্ছে কিউবা
ছবি: সংগৃহীত
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, উভয়কে সংযমের আহ্বান পাকিস্তানের