• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মাদারীপুর

শিবচরে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পি.এম.
শিবচরে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন । ছবি: সংগৃহিত

মাদারীপুরের শিবচরে ৬ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হিন্দু যুবক মিঠুন মজুমদারকে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর)  সকাল ১০ টার দিকে  শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ৭১ চত্বর গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও মানববন্ধন। এ সময় বক্তারা প্রথম শ্রেণির শিক্ষার্থীর উপর হিন্দু যুবক মিঠুন মজুমদার কর্তৃক পাশবিক নির্যাতনের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি-এর সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মো. নজরুল ইসলাম, শিবচর উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ তালুকদার, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আল আমিন, সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী হিমেল, ফাহিম, আকাশসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে দিকে বাড়ি ফিরছিল ৬ বছর বয়সী মেয়েটি। এ সময় শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদার প্রতিরোধ করে কৌশলে মেয়েটিকে তার ঘরে নিয়ে যায়। পরে জোড়পূর্বূক শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতা ও তার পরিবারের। বিকেলে গুরুতর অবস্থায় মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত মিঠুন মজুমদার। প্রথম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীকে পরিবারকে জানালে তাকে ভর্তি করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। ঘটনা জানাজানি অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয় এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ৬ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার মিঠুনকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিগগিরই আদালতে অভিযোগপত্র প্রেরণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/আহসান হাবীব /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার