• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

তফসিলের পর আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক    ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পি.এম.
ইসি সচিব আখতার আহমেদ-ছবি-ভিওডি বাংলা

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি আইন লঙ্ঘন করে, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।

ইসি সচিব বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যেসব বিষয় প্রাসঙ্গিক, সেগুলো আমরা বাস্তবায়ন করব। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন। আমি আশাবাদী-তারা আমাদের সহযোগিতা করবে।”

পোস্টাল ব্যালটে ভোটের বিষয়ে তিনি জানান, সরকারি চাকরিজীবী, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। অ্যাপলের জন্য পরবর্তীতে উন্মুক্ত করা হবে। তফসিল ঘোষণার পরই নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬–১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো ৩০০ আসনের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। গাজীপুর ও বাগেরহাটের সীমানা ইস্যুতে আদালতের নির্দেশনা অনুযায়ী সংশোধনের কাজ চলছে।

আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরুদ্দিন। তফসিলে গণভোট ও জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন–জমা–প্রত্যাহারের সময়সীমা, প্রার্থীদের আচরণবিধি এবং ভোটারদের নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী