• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এবার কালো টাকার প্রভাব থাকবে না : রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পি.এম.
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, “এবারের নির্বাচনে কালো টাকার প্রভাব থাকবে না এবং ভয় দেখিয়ে ভোট গ্রহণের সুযোগ দেওয়া হবে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ্য প্রার্থীকে ভোট দেবে।”

তিনি আরও বলেন, “সৎ, শিক্ষিত ও দুর্নীতিমুক্ত প্রার্থী নির্বাচিত হলে এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত হবে।”

রাশেদ খান বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, “আগামীকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। আমরা আশা করি নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।”

রাশেদ খান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের ঐক্য রক্ষা করতে আহ্বান জানিয়ে বলেন, “সব দল এক হয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেব। বিভেদের জালে আটকে গেলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি তৈরি হবে।”

তিনি ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এর আগে বিকালে নারায়ণকান্দি গ্রামে অনুষ্ঠিত পথসভায় জেলা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু