• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিপিএলে ৯ পাকিস্তানি ক্রিকেটার পেলেন গ্রিন সিগন্যাল

স্পোর্টস ডেস্ক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পি.এম.
বিপিএল ২০২৬। সংগৃহীত ছবি

আগামী বিপিএলের পরবর্তী আসরে অংশগ্রহণকারী প্রায় সব দলেই থাকছেন পাকিস্তানের একাধিক ক্রিকেটার। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুমতি পাওয়া নিয়ে ছিল সংশয়। এবার ৯ ক্রিকেটারের বিপিএল খেলার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছে পিসিবি।

নওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ এনওসি পেয়েছেন।

উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স, আর সন্ধ্যা ৭টায় মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস। পরদিন দুপুর ১টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে, মাঝে দুই দিন করে বিরতি থাকবে। এরপর দ্বিতীয় পর্ব চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৫ থেকে ১১ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বিপিএল ফিরবে ঢাকায় ১৫ জানুয়ারি। তিনদিন টানা ম্যাচের পর ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের খেলা শেষ হবে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার