• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ পি.এম.
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিশ্চিত করেছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিষয় এখনই প্রকাশ্যে আনতে পারেননি।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, “আমি নির্বাচন করব। তবে কোথা থেকে করব ও কোন দল থেকে করব, সেটা পরবর্তীতে জানানো হবে। আমরা এখন একটি পর্যায়ে আছি, পরের পর্যায়ে সব সবার সামনে আসবে।”

পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার আমার নেই। এটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।”

নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, “আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি যা বলেছি সেটির প্র্যাকটিস নিজেও করব। এর বেশি তথ্য দেওয়ার সুযোগ আমার নেই।”

রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন এবং ইতিমধ্যে ওই এলাকায় ভোটার হয়েছেন। এছাড়া খবর ছিল তিনি উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেছেন।

অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন বলে সংবাদ ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট বর্তমান সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি সহকারী প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) যাত্রা শুরু করলে, নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল