• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস

মাদারীপুর প্রতিনিধি    ১০ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পি.এম.

১০ ডিসেম্বর, আজ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে জেলাটিতে এসেছিল ঐতিহাসিক বিজয়, ওড়ে বিজয়ের পতাকা। জানা গেছে, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে ফরিদপুরের উদ্দেশে চলে যাবে এমন সংবাদ পেয়ে মুক্তিবাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নেন।

ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর থেকে সমাদ্দার সেতুর পশ্চিমপাড় পর্যন্ত সড়কের ৪ কিলোমিটার অংশজুড়ে অবস্থান নেন মুক্তিযোদ্ধরা। পাক হানাদার বাহিনী গোলবারুদ, অস্ত্র, রাজাকার, আলবদর, আলসামস ও মুজাহিদ বাহিনী নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা দেয়। ভোরে ঘটকচর সেতু পার হওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ শুরু করেন।

তুমুল যুদ্ধ শেষে ১০ ডিসেম্বর বিকালে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। বিজয়ের পতাকা উড়ে মাদারীপুরে। এ সময় শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন বাচ্চু। এ যুদ্ধে ২০ জন পাক হানাদার সেনা নিহত হন।

মুক্তিযুদ্ধ চলাকালে খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান জানান, স্বাধীনতার ৫৪ বছরেও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিস্তম্ভে লেখা হয়নি। পাশাপাশি আজও ১৫টি গণকবর রয়েছে অরক্ষিত।

এ সময় দ্রুত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতিস্তম্ভে লেখার পাশাপাশি গণকবর বা বদ্ধভূমি সংরক্ষণের দাবিও জানান তিনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত