• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

আইপিএল নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক    ৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পি.এম.
আইপিএল নিলামে থাকা মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম। এবারের মিনি অকশনে অংশ নিতে ১,৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধন করলেও কাটছাঁট করে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি ক্রিকেটারও আছেন।

ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে মেইল পাঠিয়ে নিলামের সময়সূচি জানিয়েছে। স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) থেকে শুরু হবে নিলাম।

৩৫০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ২৪০ ভারতীয় এবং ১১০ বিদেশি খেলোয়াড়। মোট ৭৭টি স্লট খালি, যার মধ্যে ৩১টি বিদেশিদের জন্য।

সবচেয়ে বেশি পার্স মানি আছে কলকাতা নাইট রাইডার্সের—৬৪ কোটি ৩০ লাখ রুপি। তারা এখনো ১৩ জন খেলোয়াড় নিতে পারবে, যার মধ্যে ছয়জন বিদেশি।

সংক্ষিপ্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন—

মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম

প্রাথমিক তালিকায় থাকলেও বাদ পড়েছেন সাকিব আল হাসান।

৪০ জন ক্রিকেটার সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যে আছেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মুস্তাফিজ। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি।
রিশাদ, তাসকিন, নাহিদ, শরিফুল ও তানজিমের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং রাকিবুলের ৩০ লাখ রুপি। সাতজনের মধ্যে একমাত্র মুস্তাফিজেরই আইপিএল খেলার অভিজ্ঞতা আছে—এ পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার