• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি    ৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত পি এন কম্পোজিট লিমিটেড কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বন্ধের নোটিশ দেখেই আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভে নামে শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর কারখানার এক শ্রমিক জরুরি কাজে বাইরে যাওয়ার পর ফিরে এসে কয়েকজন কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনার জেরে সোমবার শ্রমিকরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি তুলে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে না পেরে কর্তৃপক্ষ রাতে কারখানা বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার সকালে কাজ করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা আবারও বিক্ষোভে ফেটে পড়েন।

শ্রমিক তানজিনা আক্তার বলেন, “শ্রমিকদের অপমান করায় আমরা কর্মকর্তাদের অপসারণ দাবি জানিয়েছি। এর জবাবে কারখানা বন্ধ করে দিয়েছে। এখনও বেতন দেওয়া হয়নি। দ্রুত কারখানা না খুললে আমরা কঠোর কর্মসূচিতে যাব।”

আরেক শ্রমিক সুলতান মাহমুদ অভিযোগ করেন, “শ্রমিকদের মানুষ ভাবা হয় না। প্রতিবাদ করলে কারখানা বন্ধ করে দেওয়া হয়, বেতনও বন্ধ করে দেওয়া হয়।”

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, শিল্প পুলিশ ও স্থানীয় থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে। শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শ্রমিকরা এখনও কারখানা ফটকে অবস্থান করছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার