• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি ক্ষমতায় এলে

খাল খনন ও তিন ফসলের পরিকল্পনা ফের চালু হবে

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় এলে কৃষির উন্নতিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক’ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে দায়িত্ব দিলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় হাতে নেওয়া হবে। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ নিশ্চিত করা হয়েছিল ফসলের জন্য। এক মাঠে তিন ফসল ফলানোর উদ্যোগও বিএনপির আগামী দিনের পরিকল্পনায় রয়েছে।”

তিনি প্রবাসীদের জন্যও বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে যাওয়া ও উপার্জনের পথ তৈরি করেছিলেন। আমরা প্রবাসীদের স্বার্থ রক্ষা এবং ভালো মানের কর্মী প্রেরণে কাজ করব।”

তারেক রহমান তরুণদের প্রযুক্তিগত ও ভাষাগত জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। বলেন, “প্রযুক্তির জ্ঞান থাকলে তরুণরা বেশি আয় করতে পারবে। ভাষাগত দক্ষতা থাকলে কর্মসংস্থান ও আয়-উন্নতির সুযোগ আরও বৃদ্ধি পাবে। মানুষের জীবনমান উন্নত করতে বিএনপি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক