• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

খসরুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন সেলিম

নিজস্ব প্রতিবেদক    ৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পি.এম.
বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। ছবি: ভিওডি বাংলা

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। 
সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠিত হয়। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী নবযোগদানকারী শাহাদাত হোসেন সেলিমকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্নীতি, দমন-পীড়ন আর অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে এখন আরও সংগঠিত হতে হবে। বিএনপিতে নতুন নেতৃত্বের অংশগ্রহণ ভবিষ্যতের লড়াইকে শক্তিশালী করবে।

শাহাদাত হোসেন সেলিম যোগদান উপলক্ষে বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির রাজনীতি সবচেয়ে বাস্তবসম্মত। সে সংগ্রামে অংশ নিতেই আজ বিএনপিতে যোগ দিচ্ছি।

এ সময় বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না