• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

৪২ বলের ২৪ ডট—দারুণ ছন্দে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক    ৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পি.এম.
ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমান। সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টিতে (আইএল টি–টোয়েন্টি) দারুণ ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা শেষ দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি নিয়েছেন ৪ উইকেট, আর ৪২ বলের মধ্যে করেছেন ২৪টি ডট।

গত শনিবার দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে হারের ম্যাচে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ২ উইকেট; ডট বল ছিল ১৩টি। এরপর গতকাল আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বড় জয়ে আবারও উজ্জ্বল ছিলেন তিনি।

৮৩ রানের বিশাল জয়ে তিন ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট নেন মুস্তাফিজ; করেন ১১টি ডট বল। সব মিলিয়ে দুই ম্যাচে রান দিয়েছেন মাত্র ৪৮, উইকেট ৪টি, ডট বল ২৪টি।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করে দুবাই ক্যাপিটালস তোলে ৪ উইকেটে ১৮৬ রান। জবাবে আবুধাবি গুটিয়ে যায় মাত্র ১৫.৩ ওভারে ১০৩ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করা ওপেনার ফিল সল্টকে নিখুঁত কাটারে কাবু করেন মুস্তাফিজ। শূন্য রানে ফেরান উন্মুক্ত চাঁদকেও।

ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৫ রান দিয়ে চাঁদকে উইকেটের পেছনে ক্যাচ করান তিনি। ষষ্ঠ ওভারে আক্রমণে ফিরে কাটারে সল্টকে আউট করেন। শেষ স্পেলে, ১৫তম ওভারে দেন মাত্র ৭ রান।

এটাই ছিল চলতি আসরে দুবাই ক্যাপিটালসের প্রথম জয়। ব্যাট হাতে দলের নায়ক ছিলেন রোভম্যান পাওয়েল—মারেন ৫২ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৮ চার ও ৪ ছক্কা। ওপেনার জর্ডান কক্স করেন ৩৬ বলে ৫২।

দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ ১৩ ডিসেম্বর—প্রতিপক্ষ আবারও আবুধাবি নাইট রাইডার্স। বর্তমান ছন্দ ধরে রাখতে পারলে সেই ম্যাচেও নজর থাকবে মুস্তাফিজের দিকেই।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার