• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘‌বাংলাদেশ গরিব দেশ নয়, নেতৃত্বের অভাব’ : জামায়াত নেতা

নীলফামারী প্রতিনিধি    ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৭ পি.এম.
এ টি এম আজহারুল ইসলাম। সংগৃহীত ছবি

বাংলাদেশ গরিব দেশ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তার দাবি, দেশের সম্পদের অভাব নেই; অভাব কেবল সৎ নেতৃত্বের। তিনি বলেন, “সৎ নেতৃত্ব না থাকায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গরিব দেশ থেকে তো এত টাকা পাচার হওয়ার কথা নয়।”

রোববার (৭ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাট এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে। সৎ নেতৃত্ব ক্ষমতায় থাকলে দেশের অর্থ সুষ্ঠুভাবে ব্যয় হতো এবং বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়েও এগিয়ে যেতে পারত।”

স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি দাবি করে আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। তিনি বলেন, “জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে কোরআন–সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। এতে শুধু মুসলিম নয়, অমুসলিম নাগরিকরাও উপকৃত হবেন।”

অনুষ্ঠানে উপজেলা ও জেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

ভিওডি বাংলা/ আরিফ

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু