• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে ইসির সভা আজ

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ সভা আজ। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সভায় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়সূচি চূড়ান্ত করা হতে পারে।

তফসিলসহ মোট ১০টি ইস্যু আজকের আলোচ্যসূচিতে রয়েছে। এর মধ্যে রয়েছে তফসিল ঘোষণার আগে ও পরে করণীয়, গণভোট আয়োজনের প্রস্তুতি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, যোগাযোগ ও মতবিনিময়ের অগ্রগতি মূল্যায়ন।

ইতোমধ্যে তফসিল পূর্ববর্তী প্রস্তুতির অংশ হিসেবে আইন–শৃঙ্খলা সম্পর্কিত সভা ও আন্ত মন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে ইসি। প্রথা অনুযায়ী, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি জানাতে বঙ্গভবনে যাবে নির্বাচন কমিশন। এরপর কয়েক দিনের মধ্যে সিইসি তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।

নির্বাচনকে সামনে রেখে ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে (এসপি, ওসি পর্যায়ে) ব্যাপক রদবদল করা হয়েছে।

ইসি সূত্র জানায়, মক ভোটিংয়ে দেখা গেছে অনেক ভোটার গণভোটের ব্যালট পেপার ভালোভাবে পড়ে ভোট দিয়েছেন, ফলে সময় লেগেছে বেশি। একইসঙ্গে অনেক কেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোর মতো পর্যাপ্ত অবকাঠামো নেই। বিশেষত গ্রামাঞ্চলে বিকল্প কেন্দ্র স্থাপনেও সীমাবদ্ধতা রয়েছে। এসব বিবেচনায় গোপন কক্ষ বাড়ানো এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। আজকের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক