• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

গাজায় ৫৭ হাজার নারীপ্রধান পরিবার মানবিক সংকটে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পি.এম.
গাজায় যুদ্ধের কারণে বাস্তুচ্যুত নারী ও শিশুদের দুর্দশা -ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকার ৫৭ হাজারের বেশি পরিবার এখন নারীদের নেতৃত্বে চলছে। যুদ্ধ পরিস্থিতিতে এসব নারীর বেশিরভাগই জনাকীর্ণ আশ্রয়কেন্দ্র, খাদ্য সংকট, রোগব্যাধি ও নিরাপত্তাহীনতার চরম চাপের মুখে পড়েছেন।

ইসরায়েলি আক্রমণের কারণে গাজার বহু পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার পুরুষ নিহত হয়েছেন বা আহত হয়ে কাজ করার সক্ষমতা হারিয়েছেন। ফলে নানা দুর্ভোগের মাঝেই পরিবারের দায়িত্ব এখন বহন করছেন নারীরা।

শুক্রবার (৫ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি নেস্টর ওওমুহাঙ্গি জানান, তিনি গাজাজুড়ে হাসপাতাল, নারী ও মেয়েদের আশ্রয়স্থল, যুব কেন্দ্র এবং বাস্তুচ্যুতদের শিবির পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “গাজার ৫৭ হাজারেরও বেশি পরিবার বর্তমানে নারীদের উপর নির্ভরশীল। তাদের অনেকেরই কোনো আয়ের উৎস নেই, ফলে সন্তানদের খাবার জোগানোও কঠিন হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “শীত, বৃষ্টি ও বন্যা দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।”

খাবার ও পানির জন্য পরিবারগুলোকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। নেস্টর বলেন, “মানুষ এখন আর ঘরবাড়ি বা শিক্ষা চায় না—তারা একটি তাঁবু, ছোট একটি হিটার কিংবা একটি আলো পেলেই খুশি। তাদের প্রত্যাশা ধ্বংসপ্রাপ্ত ভবনের মতোই ভেঙে গেছে।”

গাজার স্বাস্থ্যব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। তার ভাষায়, “পুরো গাজায় মাত্র এক-তৃতীয়াংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র আংশিকভাবে চালু আছে। সেখানে কর্মীর ঘাটতি, অতিরিক্ত চাপ এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দিয়েছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!