• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক    ৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ এ.এম.
শান্তি আলোচনা ব্যর্থের পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি-ছবি: সংগৃহীত

সপ্তাহের শুরুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ।

আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘বিনা উসকানিতে’ হামলা চালিয়েছে।

জাইদি বলেন, আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান পুরোপুরি সতর্ক অবস্থায় রয়েছে।

রয়টার্স জানিয়েছে, সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সৌদি আরবে অনুষ্ঠিত সাম্প্রতিক শান্তি আলোচনা কোনো অগ্রগতি ছাড়া শেষ হওয়ার মাত্র দুই দিন পরই এই সংঘর্ষ ঘটে। যদিও দুই পক্ষই ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান বহুবার অভিযোগ করেছে যে, আফগানিস্তানের ভেতরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তালেবান সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে কাবুলের দাবি, ইসলামাবাদ বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে এবং অযথা চাপ প্রয়োগ করছে।

অক্টোবরের গোড়ার দিকের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে উভয় দেশের সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর আলোচনার উদ্যোগ নেয়া হয়। তুরস্ক ও কাতার এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করছিল।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!