• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ভারত এখনও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পি.এম.
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন - ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনও ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। নয়াদিল্লি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালতের সেই রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেয়নি। তারা ট্রাইব্যুনালের রায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, আমরা তাদের সাড়া পাওয়ার অপেক্ষায় আছি।"

তিনি জানান, নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচিত সরকার এলে তা সমাপ্ত করবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া, রংপুরের প্রত্নতাত্ত্বিক ও অন্যান্য প্রকল্পের উন্নয়নে ইতিবাচক সরকারের সদিচ্ছার কথাও জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা সপরিবারে রংপুরের জমিদার বাড়ি তাজহাট পরিদর্শন করেন। বিকেলে সার্কিট হাউসে চা-চক্রের পাশাপাশি আগামীকাল রংপুরের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ঐতিহ্যবাহী জিলা স্কুল পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী