• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

পাথর মারলেও ফুল দিয়ে বরণ করব: হাসনাত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ এ.এম.
কুমিল্লায় এনসিপির পদযাত্রায় বক্তব্য দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ-ছবি-ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। কেউ গালি দিলে সালাম দেব, সমালোচনা করলে হাসিমুখে মেনে নেব। বাকিটা আল্লাহর হাতে।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বারের ভানী ও সুলতানপুর ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালিয়ে যাব না। গত ১৭ বছর রাস্তায় কে ছিল, আর কে ছিল না-সবই দেখেছি।”

তিনি আরও বলেন, ৯ মাসের একটি নতুন দল যদি বাপ-দাদার পরিচয় ছাড়াই ৫০০ ভোট পায়, সেটাও বড় অর্জন। “আমি খেটে খাওয়া মানুষের সন্তান। বড় বংশ নেই, টাকা-পয়সা নেই, বিদেশের ডিগ্রি নেই-আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি।”

হাসনাত বলেন, নির্বাচন এলে যারা শুধু ফটোসেশন করতে নানা অভিনয় করে তাদের চিনে রাখার সময় এসেছে। “তাদের অতীত-বর্তমান কর্মকাণ্ড লক্ষ্য করুন, দেখবেন সবকিছু স্পষ্ট।”

গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাস্তায় কে ছিল, আমরা জানি। বিএনপির বহু নেতাকর্মীকেও রাস্তায় দেখেছি। যারা মাঠে ছিল না, তারাই এখন বড় কথা বলে এবং মানুষকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার