• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ঢাকায় নামল শীতের আমেজ, তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এ.এম.
রাজধানীতে কমেছে তাপমাত্রা, ঘনিয়েছে শীতের অনুভূতি-ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় নেমে এসেছে শীতের আমেজ। সারাদেশের মতো রাজধানীতেও ধীরে ধীরে জেঁকে বসছে শীত।  

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে, যা শীতের উপস্থিতিকে আরও স্পষ্ট করেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া থাকবে শুষ্ক, আর উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয় ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৭ মিনিটে।

এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ