• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আইপিএল মিনি নিলাম:

মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি, সাকিবের কত?

স্পোর্টস ডেস্ক    ২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
আইপিএল নিলামে সাকিব-মোস্তাফিজ-ছবি: সংগৃহীত

আইপিএলের আসন্ন মিনি নিলামে নাম লিখিয়েছেন ১৩৫৫ ক্রিকেটার। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এই প্রাথমিক তালিকা সরবরাহ করেছে আইপিএল কর্তৃপক্ষ। দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের নাম বাছাই করে পাঠাবে, এরপর সেই তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।

নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দুই কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় স্থান পেয়েছেন ৪৫ ক্রিকেটার। বাংলাদেশ থেকে এই ক্যাটাগরিতে জায়গা হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে, অলরাউন্ডার সাকিব আল হাসানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রুপি।

ক্রিকইনফো জানায়, এবার প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখতে পারবে, এবং ১০টি দলের স্কোয়াডে মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে-এর মধ্যে ৩১টি বিদেশি খেলোয়াড়ের জন্য।

সংক্ষিপ্ত তালিকা পাঠানোর শেষ সময় ৫ ডিসেম্বর। মিনি নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর, আবু ধাবিতে।

সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় ভারতের ক্রিকেটার মাত্র দুইজন-ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই; বাকি ৪৩ জনই বিদেশি। মোট ১৪টি দেশের ক্রিকেটার নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন, এর মধ্যে প্রচলিত টেস্ট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি রয়েছে মালয়েশিয়া-যাদের তারকা বীরানদীপ সিংও এই তালিকায় আছেন।

এবারের নিলামে বড় আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। গত মৌসুমে চোটের কারণে তিনি অংশ নেননি। এবার তাকে দলে নিতে আগ্রহী হতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও চেন্নাই সুপার কিংস। আন্দ্রে রাসেলের অবসরের পর গ্রিনকে দিয়ে শূন্যস্থান পূরণের পরিকল্পনাও থাকতে পারে কেকেআরের, কারণ তাদের বাজেট তুলনামূলক বেশি এবং বিদেশি ক্রিকেটারের জায়গাও খালি রয়েছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার