• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

জাতীয় পার্টির প্রেসক্রিপশনে দেশ চলবে না : পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণতন্ত্রকে কীভাবে বাঁচিয়ে রাখতে হয়, বেগম জিয়া সেটি দেখিয়ে দিয়েছেন। তাই জিয়াউর রহমান এবং বেগম জিয়ার যে আদর্শ আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথেই আপনাদের হাঁটতে হবে। ভারতের কোনো প্রেসক্রিপশন বা বহির্বিশ্বের কোনো প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন চলবে না।

সোমবার (১ ডিসেম্বর) আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনের আগে দেশে ‘ইসলাম এবং এন্টি ইসলাম’ গেম হচ্ছে । ৯০ শতাংশ মুসলমানের দেশে মুসলিমদের অনুভূতিতে কেউ আঘাত করতে পারবে না এবং আঘাত হানলে তা রুখে দেয়া হবে। একইসঙ্গে এনসিপি হিন্দুত্ববাদী বা ধর্মীয় বিভাজনের রাজনীতি চায় না বলেও তিনি জানান।

তিনি বলেন, শেখ হাসিনার বিষয়ে আমাদের যে অবস্থান, জামায়াত, বিএনপি ও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নিতে হবে। কুসুম কুসুম প্রেম চলবে না।

নাসীরুদ্দীন বলেন, আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অনেক সমালোচনা করেছি, কিন্তু প্রবাসীদের দেশে ফেরানোর উদ্যোগ নেয়ায় সব সমালোচনা তুলে নিলাম।

পাটওয়ারী বলেন, তাদের নমিনেশন প্রক্রিয়া চলছে এবং যারা দুর্নীতি-চাঁদাবাজি করেছে, এমন একজন লোকও এনসিপি থেকে মনোনয়ন পাবে না।

তিনি অভিযোগ করেন, কারাবন্দি জুলাই যোদ্ধাদের পরিবারের সঙ্গে সরকার অসহযোগিতামূলক আচরণ করেছে এবং সরকারকে আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক