• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

প্লাস্টিক-দূষণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পদক্ষেপ জরুরি: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ১ ডিসেম্বর ২০২৫, ০১:২১ পি.এম.
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের প্রশিক্ষণে বক্তব্য দিচ্ছেন- ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাতে হবে।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)–এ সিটি কর্পোরেশনের ৯ম গ্রেডের কর্মকর্তাদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাজার, মার্কেট ও ফুটপাত এলাকায় পলিথিন ব্যবহার বন্ধ করতে সচেতনতা বাড়ানো এবং কঠোর নজরদারি প্রয়োজন। শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে কঠোর ব্যবস্থা নিতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণসামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে সিটি কর্পোরেশনের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। সৈয়দা রিজওয়ানা বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ অপরিহার্য, যা কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াবে এবং নগর সেবা উন্নত করবে।

অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী