• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন

দলগতভাবে আ’লীগ জড়িত, মূল সমন্বয়ক তাপস

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ১০:১৯ পি.এম.
প্রধান উপদেষ্টার কাছে বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন জমা দিচ্ছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।সংগৃহীত ছবি

বিডিআর বিদ্রোহের ঘটনায় সংঘটিত হত্যাযজ্ঞের তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার (৩০ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানসহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন।

কমিশনের সদস্যরা হলেন—মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), যুগ্মসচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি (অব.) ড. এম. আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

প্রধান উপদেষ্টার বক্তব্য

প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্‌ঘাটনে যে দায়িত্ব পালন করেছেন, জাতি তা স্মরণে রাখবে।”

তিনি আরও বলেন, “এই প্রতিবেদনে জাতির জন্য বহু শিক্ষণীয় বিষয় এসেছে, যা মূল্যবান সম্পদ হয়ে থাকবে।”

কমিশনের বক্তব্য

কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, “১৬ বছর আগের ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে, সংশ্লিষ্ট অনেকে বিদেশে চলে গেছেন—এ অবস্থায়ও তদন্তকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছি। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও পূর্ববর্তী তদন্ত নথি বিশ্লেষণের মাধ্যমে প্রতিটি প্রশ্নের উত্তর অনুসন্ধানের চেষ্টা করেছি।”

কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার দাবি করেন, “প্রতিবেদনে ঘটনার বেশ কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ চিহ্নিত করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “ঘটনাটি ছিল পরিকল্পিত, এবং এতে রাজনৈতিক সম্পর্ক ও সমন্বয়ের ইঙ্গিত পাওয়া গেছে।”

তিনি বলেন, “সেসময়ের নিরাপত্তা সংস্থাগুলোর কর্মকাণ্ডে ব্যর্থতাও প্রতিবেদনে উঠে এসেছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, “ঘটনার সময় কিছু গণমাধ্যমের আচরণ ছিল অপেশাদার” এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা বিডিআর সদস্যদের সঠিক তথ্য সংরক্ষণ করা হয়নি।

সুপারিশ

তদন্ত প্রতিবেদনটিতে ভবিষ্যতে বাহিনীগুলোর মধ্যে শৃঙ্খলা এবং যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি এ ঘটনার ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক