• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টাঙ্গাইলে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি    ৩০ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ‘মিথ্যা মামলায়’ হয়রানির প্রতিবাদে এলাকাবাসী এ মানববন্ধন করেন। রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের শোলাকুড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার শতাধিক নারীপুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া , জয়নাল আবেদীন ও সাবিনা আক্তার।
বক্তারা বলেন, শোলাকুড়া গ্রামের আ: হামিদ মৌলভী একাধিক ব্যক্তির কাছ থেকে ছলচাতুরী করে ব্যাংক চেক নিয়ে প্রতারণা করেন। পরবর্তীতে ওই ব্ল্যাংক চেকের উপর মোটা অংকের টাকা উল্লেখ করে মামলা করেন। 

শোলাকুড়া গ্রামের ভুক্তভোগী আ: হক বলেন, জিম্মাদার হিসাবে আমাকে এনজিও থেকে ঋণ তুলে দেওয়ার কথা বলে দুইটি ব্যাংক চেক জমা নেয়। পরে আমার এনজিওর ঋণ পরিশোধ করে দিলেও হামিদ মৌলভী আমার চেক দুটি ফেরৎ দেয়নি। পরে আমার নামে ১০ লাখ ও আমার স্ত্রীর নামে ১৫ লাখ টাকার মামলা করেন। মানববন্ধনে সাবিনা আক্তার নামে আরেক ভুক্তভোগী জানান, হামিদ মৌলভী সখিপুর উপজেলার ফুলবাগ দাখিল মাদ্রাসার ইফতেদায়ী প্রধান। 

তিনি শোলাকুড়া গ্রামের অসংখ্য মানুষের সাথে প্রতারণা করে আসছেন। তিনি এলাকার দরিদ্র মানুষদের থেকে ১০ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে এনজিও থেকে ঋণ তোলে দেন। যত প্রকার জাল জালিয়াতিপূর্ণ কাগজ পত্র তিনি টাকার বিনিময়ে করে দেন। নকল সার্টিফিকেট তৈরির মহা কারিগর তিনি। মানববন্ধনে বক্তারা হামিদ মৌলভীর মিথ্যা মামলা ও প্রতারণা থেকে বাঁচতে চান। সমাজের নিরিহ মানুষদের হয়রানির প্রতিবাদ জানান তাঁরা।  

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
গৌরারং ইউনিয়নে সংঘর্ষ সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলার অভিযোগ, আহত ২
হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
সোনাগাজী হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার