• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভুয়া মুক্তিযোদ্ধাদের জাতির সামনে উপস্থাপন করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব করার নির্দেশ মন্ত্রীর অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে জোরালো পদক্ষেপ: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী একমাসের মধ্যে চারটি বক্স কালভার্ট পরিষ্কার করা হবে: প্রশাসক পহেলা বৈশাখ ঘিরে ইলিশের বাজারে সিন্ডিকেট, কারসাজিতে দামে অস্থিরতা রাজধানীর যানজট নিরসনে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইন সমন্বয়ের চিন্তা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী স্মারকলিপিতে প্রবাসীদের সুষ্ঠু তদন্তের দাবি

রোববার থেকে ঢাবিতে অনলাইন ক্লাস শুরু

ক্যাম্পাস প্রতিনিধি    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সব পর্যায়ে শিক্ষাকার্যক্রম সচল রাখতে আগামীকাল রোববার থেকে অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অনলাইন ক্লাস কার্যক্রম চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি নির্ধারিত রয়েছে। তবে সাম্প্রতিক ভূমিকম্প ও ধারাবাহিক আফটার শকের কারণে গত ২৩ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য ঢাবির সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

শীতকালীন ছুটি কি আগের মতো থাকবে-এ প্রশ্নে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর অবস্থা মূল্যায়নের জন্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে ছুটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে নিজ বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
সাভারে নিজ বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ইউজিসির নীতিমালা ৩ ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি
ইউজিসির নীতিমালা ৩ ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাবিতে প্রফেশনাল মাস্টার্স ইন ফার্মেসির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত