• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন কয়েকজন

স্পোর্টস ডেস্ক    ২৯ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পি.এম.
এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন। সংগৃহীত ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের জন্য স্থানীয় খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনসহ আরও কয়েকজন ক্রিকেটার।

‘সি’ ক্যাটাগরিতে থাকা বিজয় ও মোসাদ্দেকের নাম প্রাথমিক তালিকায় ছিল। গত ২৬ নভেম্বর ছয়টি ফ্র্যাঞ্চাইজির কাছে ওই প্রাথমিক তালিকা পাঠানো হয়। তবে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন আরও কয়েকজন—আলাউদ্দিন বাবু (ডি ক্যাটাগরি), নিহাউজ্জামান (ই ক্যাটাগরি), সানজামুল ইসলাম (ই ক্যাটাগরি), শফিউল ইসলাম (এফ ক্যাটাগরি) ও মিজানুর রহমান (এফ ক্যাটাগরি)।

বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশের ভিত্তিতেই তাদের নাম বাদ দেওয়া হয়েছে। গত আসরের বিপিএল নিয়ে বিসিবির তদন্ত কমিটির প্রায় ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন পর্যালোচনা করে তিনি এই সুপারিশ করেন। প্রতিবেদনে ফিক্সিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে। তবে প্রতিবেদনটি এখনো গণমাধ্যমের কাছে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার