• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির নেতারা

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ১২:১৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা-ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণের কারণে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুলল্লাহ এভারকেয়ার হাসপাতালে যান।

ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা। অন্যান্য দলের নেতারাও নিচ্ছেন খোঁজ। 
 
প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও হাসপাতালে উপস্থিত ছিলেন। গত রোববার (২৩ নভেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে ভর্তি করা হয়, এবং বৃহস্পতিবার থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক