• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন : ফজলুর রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পি.এম.
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, “জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় ফজলুর রহমান বলেন, “স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত আমাকে ‘ফজা পাগলা’ উপাধি দিয়েছে। তাদেরকে যদি ভোট দেন—তাহলে আপনারা আমার মৃতদেহই পাবেন। আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু দেশের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার জন্য কথা বলেছি বলেই আমাকে বকা গালমন্দ সহ্য করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পরে তারা বলতে শুরু করেছে—৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২৪ সালে শেষ হয়েছে! একাত্তর সালে নাকি শুধু একটা গণ্ডগোল হয়েছে, যা নাকি ভারত লাগিয়ে দিয়েছে! তিন দিন অপেক্ষা করলাম—কেউ কিছু বলছে না। তখন আমি জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বললাম—‘রাজাকারের বাচ্চারা, আমি এখনও বেঁচে আছি। মুক্তিযুদ্ধ আছে, থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধ শেষ করে দিতে চাও, তাহলে আমাদের আরও একটি রাজনৈতিক লড়াই হবে।’”

সমাবেশে তার স্ত্রী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু