• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হংকংয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এ.এম.
ছবি: সংগৃহীত

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় পাশাপাশি থাকা বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগেছে, যা ১৭ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড। নিহতের সংখ্যা বেড়ে ৪৪ জনে পৌঁছেছে। এছাড়া ২৭৯ জন এখনও নিখোঁজ এবং ৪৫ জন দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজেদের সবশেষ আপডেটে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 
 
অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন হলেও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে সংস্কার কাজ চলছিল ও জানালাগুলোতে পলিস্টাইরিন বোর্ড লাগানো ছিল। এগুলোই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করেছে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা বলেন, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ভবনগুলোতেও পৌঁছে যায়, যার একটি কারণ বাঁশের স্ক্যাফোল্ডিং (অস্থায়ী কাঠামো যা শ্রমিক ও উপকরণকে উঁচু স্থানে কাজ করতে সহায়তা করে।) তদন্তে পুলিশ ভবনের বাইরে জাল ও সুরক্ষা সামগ্রী পেয়েছে, যেগুলো আগুন নিরোধক বলে মনে হয়নি। এছাড়া জানালাগুলোতে স্টাইরোফোমও পাওয়া গেছে।
 
ঘটনার পরের দিন সকালেও টাওয়ার ব্লকগুলোর কিছু অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আটটি ভবনের মধ্যে চারটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বিভাগ জানিয়েছে, পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো দিন লেগে যাবে।

এরই মধ্যে শত শত বাসিন্দাকে সরিয়ে নিয়ে জরুরি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। যারা পুনর্বাসনের প্রয়োজন, তাদের জন্য জরুরি আবাসন বরাদ্দ করা হচ্ছে। 

ঘটনার পরেই তিনজনকে ‘হত্যার’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু'জন একটি নির্মাণ প্রতিষ্ঠানের পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শক। স্থানীয় পুলিশ বলেছে, দায়িত্বে থাকা ব্যক্তিদের চরম অবহেলার কারণে আগুন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে।

দমকল বিভাগ আগুনটিকে লেভেল-ফাইভ অ্যালার্ম হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যা সর্বোচ্চ সতর্কতার স্তর। ১৯৯৬ সালের কোউলুন অগ্নিকাণ্ডের পর এটি হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে যে, নির্মাণ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা ব্যক্তিরা চরম অবহেলা করেছেন। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে ও আগুন নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন দূতাবাসে যেকোনো সময় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি
মার্কিন দূতাবাসে যেকোনো সময় বড় হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি
হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশ নিয়ে বসছে যুক্তরাজ্য
হরমুজ প্রণালি সচল করতে ৩৫ দেশ নিয়ে বসছে যুক্তরাজ্য
আরব সাগরে পাকিস্তান-চীনের নৌ মহড়া
আরব সাগরে পাকিস্তান-চীনের নৌ মহড়া