• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পি.এম.
টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংগৃহীত ছবি

মঙ্গলবার মুম্বাইয়ে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৭ ফেব্রুয়ারি দিনের তৃতীয় ম্যাচে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শিরোপা রক্ষার মিশন শুরু করবে ভারত। একই দিন কলম্বোয় পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ—কলকাতায় দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। একই গ্রুপে আরও আছে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠা ইতালি ও নেপাল।

পাকিস্তান সেমিফাইনাল বা ফাইনালে উঠলে সেই ম্যাচগুলো হবে কলম্বোয়। তারা আগেই বাদ পড়লে ৮ মার্চের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দুটি সেমিফাইনালের একটি হবে মুম্বাইয়ে, অন্যটি কলকাতায়। পাকিস্তান নকআউটে উঠবে কি না, তার ওপর নির্ভর করে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখানে দুটি নতুন গ্রুপে ভাগ হয়ে লড়বে চারটি করে দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল।

এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, মুম্বাইয়ের ওয়াংখেড়ে, কলকাতার ইডেন গার্ডেনস, কলম্বোর আর প্রোমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড এবং ক্যান্ডির পাল্লেকেলেতে।

টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি।

গ্রুপওয়ারি সূচি (সংক্ষেপে)
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া

হাইভোল্টেজ ভারত–পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি, কলম্বোয়।

গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ সি: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল

বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায়।

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত

যাকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’।

সেমিফাইনাল ও ফাইনাল

প্রথম সেমিফাইনাল: ৪ মার্চ, কলকাতা/কলম্বো

দ্বিতীয় সেমিফাইনাল: ৫ মার্চ, মুম্বাই

ফাইনাল: ৮ মার্চ, কলম্বো/আহমেদাবাদ

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার