• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ভারতের আকাশে ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইথিওপিয়ায় দীর্ঘ হাজার বছর নিস্তব্ধ থাকা হাইলি গুবি আগ্নেয়গিরি জেগে ওঠার পর সৃষ্টি হওয়া ঘন ছাইয়ের মেঘ ভারতের আকাশের দিকে ধেয়ে আসছে। এর ফলে সোমবার (২৪ নভেম্বর) ভারতীয় বিভিন্ন বিমানসংস্থা একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। পরিস্থিতি মোকাবিলায় বিমানসংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

রোববার (২৩ নভেম্বর) বিস্ফোরণের পর বিশাল ছাইয়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমান হয়ে উত্তর আরব সাগরের ওপর ছড়িয়ে পড়ে এবং এর অংশ উত্তর ভারতের আকাশে প্রবেশ করে।

যদিও এই ছাই থেকে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুর গুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে; কারণ ছাইয়ের মেঘ উচ্চমাত্রায় অবস্থান করছে।

ছাইজনিত ঝুঁকি এড়াতে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে। ডিজিসিএ জানায়, ছাই প্রভাবিত অঞ্চল এড়িয়ে রুট পরিবর্তন, ফ্লাইট পরিকল্পনা এবং জ্বালানির হিসাব নতুন করে করতে হবে। কোনো বিমানে ছাইয়ের সন্দেহ পাওয়া গেলে তাৎক্ষণিক রিপোর্টের নির্দেশও দেওয়া হয়েছে।

আকাসা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী এবং সেসব স্থান থেকে ফেরার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কেএলএম তাদের আমস্টারডাম-দিল্লি ও দিল্লি-আমস্টারডাম রুটের ফ্লাইট বাতিল করেছে।

ইথিওপিয়ার আফার অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর পাশের আফদেরা গ্রাম ছাইয়ে ঢেকে যায় এবং আশপাশে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!