• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ভালো নির্বাচন আয়োজনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৫ নভেম্বর ২০২৫, ১২:০২ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি ভালো নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব এবং এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় কমিশনের। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোতে ইচ্ছুক বলে জানান।

তিনি পর্যবেক্ষকদের ভোটের মাঠের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়া নতুন পর্যবেক্ষক সংস্থাগুলিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের এবং পর্যবেক্ষকদের রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার বিষয়টি বিশেষভাবে নিশ্চিত করার নির্দেশ দেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক