• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান-এমন অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। হামলায় অন্তত ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জন শিশু ও একজন নারী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্ত প্রদেশের গোরবুজ জেলার একটি বাড়িতে রাতের অন্ধকারে পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করে। তার দাবি অনুযায়ী, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজি মিরের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মুজাহিদ আরও জানান, হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ৯ শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!