• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

নারীর প্রতি সহিংসতা বেড়েছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক    ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। সংগৃহীত ছবি
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। সংগৃহীত ছবি

দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন মুরশিদ। তিনি বলেন, “এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। সর্বস্তরের নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হবে।”

সোমবার (২৪ নভেম্বর) ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জানান, দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। দেশের যেকোনো স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার খবর পাওয়া মাত্র তা মন্ত্রণালয়ে পৌঁছে যাচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনৈতিক অঙ্গনে নারীর ব্যবহার নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “রাজনৈতিক শাসকরা রাজনৈতিক স্বার্থে নারীদের ব্যবহার করে। ওয়াজ–মাহফিলে নারীদের অনেক সময় অপমানজনকভাবে উপস্থাপন করা হয়।”

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন প্রসঙ্গে তিনি জানান, নারী নির্যাতন প্রতিরোধে সারা দেশের সঙ্গে মন্ত্রণালয়ের সরাসরি যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এবারের প্রতিপাদ্য— ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে ৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন