• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মেসির নৈপুণ্যে মায়ামির প্রথম ফাইনাল

স্পোর্টস ডেস্ক    ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
গোলের পাশাপাশি হ্যাটট্রিক অ্যাসিস্ট করেন মেসি। সংগৃহীত ছবি

লিওনেল মেসির ম্যাজিক যেন থামছেই না। তার অসাধারণ নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। মেসির হাত ধরেই প্রথমবারের মতো এই আসরের ফাইনালে জায়গা করে নিল দলটি।

সোমবার (২৪ নভেম্বর) ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪–০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মিয়ামি।

ম্যাচে একটি গোলের পাশাপাশি হ্যাটট্রিক অ্যাসিস্ট করেন মেসি। আর্জেন্টাইন উইঙ্গার তাদিও আলেন্দে জোড়া গোল করেন। ১৯ বছর বয়সী উইঙ্গার মাতেও সিলভেত্তিও এক গোল ও এক অ্যাসিস্টে অবদান রাখেন।

১৯ মিনিটে প্রতি–আক্রমণ থেকে ম্যাচের প্রথম গোল পায় মায়ামি। সিলভেত্তির নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মেসি। এমএলএসের চলতি মৌসুমে এটি ৩৯ বছর বয়সী এই তারকার ৩৫তম গোল। মায়ামির হয়ে সর্বশেষ আট ম্যাচে মেসির গোল সংখ্যা দাঁড়াল ১১।

৫৭ মিনিটে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি দূরের পোস্টে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন—ক্লাবের জার্সিতে যা তার প্রথম গোল।

এরপর ৬২ মিনিটে আলেন্দে তৃতীয় গোলটি করেন। ৭৪ মিনিটে আবারও মেসির দুর্দান্ত থ্রু–পাস ধরে ডান দিকের পোস্টে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।

স্বদেশী সতীর্থদের গোলে সহায়তা করে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হয়েছেন লিওনেল মেসি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার