• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার ব্যাংক খোলা

দল-মার্কা দেখে ভোট দেওয়ার সুযোগ নেই : সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০১:২৮ পি.এম.
সারজিস আলম-ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অতীতে মানুষ মূলত দলের নাম ও মার্কা দেখে ভোট দিত, কিন্তু বর্তমানে সেই সুযোগ নেই। 

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পুরনো রাজনৈতিক কৌশল আর কাজ করবে না। নির্বাচনের আগে মাত্র কয়েকদিন মাঠে গিয়ে ভোট পেয়ে যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক দলের উচিত জনগণের কথা শোনা ও তাদের সমস্যার সমাধান করা।”

সারজিস বলেন, এখনো যারা পুরোনো রাজনৈতিক কালচারের উপর আস্থা রেখে মনে করছেন যে শুধু নির্বাচনের কয়েকদিন আগে আবারো মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন, যেটা আপনারা আগে করতে পেরেছিলেন। আপনাদেরকে আমরা বলতে চাই যে, সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন। জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করুন। কারণ আপনাদের অনেক স্থানীয় পর্যায়ে নেতাকর্মী হয়ত কোনো একটা জেলায় পাঁচজন-দশজন মিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে, যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, এগুলোকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জিতে আসার কোনো সম্ভাবনা নেই।
 
তিনি বলেন, আমরা আপনাদেরকে আহ্বান করবো, আপনারা মাঠে যান এবং আমরা আমাদের জায়গা থেকে এনসিপির যারা নেতাকর্মী আছেন, তারা যেভাবে মাঠে যাচ্ছেন, কাজ করছেন আমরা আশাবাদী যে আগামীতে মাঠ পর্যায়ে বাংলাদেশের মানুষ আর কোনো দলের প্রতি অন্ধ থাকবে না। 

সারজিস বলেন, আমরা প্রত্যাশা করছি আগামীতে মানুষ বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে না।
 
এনসিপির এই নেতা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আহ্বায়ক কমিটি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে উত্তরাঞ্চলের ৩২টি জেলার মধ্যে ২০টি জেলার আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি হবে। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়