• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

এনসিপি’র গণমিছিল

শেখ হাসিনার সাজা কার্যকর ও আ’লীগের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৬:১০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির গণমিছিল। ছবি- সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত শেখ হাসিনাসহ অন্যদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে এই মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মিছিলে ‘গৃহপালিত বিরোধী দলের বিচার করো’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’ এমন বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দিয়েছেন দলটির হাজারো নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’, ‘দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে’, ‘লীগ ধর, জেলে ভর’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

এনসিপি ছাড়াও গণমিছিলে অংশ নেয় জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে। প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এনসিপি নেতারা।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরীফুল ইসলাম আদীব বলেন, দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে এনসিপির এই গণমিছিল। আমরা চাই সরকার এই বিচারপ্রক্রিয়া দ্রুত করুক।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী
জাতীয় বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণের আহ্বান আলালের
জাতীয় বরেণ্য ব্যক্তিদের তথ্য সংরক্ষণের আহ্বান আলালের