• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ট্রাম্পের আল্টিমেটাম:

ইউক্রেনকে শান্তি প্রস্তাব মেনে নিতে ২৭ নভেম্বর পর্যন্ত সময়

আন্তর্জাতিক ডেস্ক    ২২ নভেম্বর ২০২৫, ১২:২৩ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি  -ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রস্তাবিত ২৮-পয়েন্ট সম্বলিত যুদ্ধবিরতি পরিকল্পনা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে পাঠানো হয়েছিল। এই প্রস্তাবে সম্মতি জানানোর জন্য জেলেনস্কিকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।

তিনি আরও জানান, যদি এই সময়ের মধ্যে জেলেনস্কি প্রস্তাবটি মেনে না নেন, তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে আর অংশগ্রহণ করবে না এবং ইউক্রেনের প্রতি সব ধরনের সমর্থন বন্ধ হয়ে যাবে।

গত শুক্রবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি বিভিন্ন ইস্যুতে সময়সীমা বেঁধে দিয়েছি। সবকিছু বিবেচনা করে ইউক্রেনকে মতামত জানানোর জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটা যথাযথ সময়সীমা।”

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, “এই প্রস্তাবে এমন কিছু পয়েন্ট আছে, যেগুলোতে অতীতে জেলেনস্কি সম্মতি দেননি। এখন তাকে এই পরিকল্পনা পছন্দ করতে হবে। না হলে যুক্তরাষ্ট্র আর এর মধ্যে থাকবে না। তারা যত খুশি যুদ্ধ চালিয়ে যেতে পারে।”

গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে প্রথমবার মুখোমুখি বৈঠক করেন করেন জেলেনস্কি, সেই বৈঠকের সমাপ্তি অবশ্য প্রীতিকর ছিল না। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সেই বৈঠকের স্মৃতি স্মরণ করে ট্রাম্প বলেন, “আপনাদের সম্ভবত মনে আছে গত ফেব্রুয়ারির বৈঠকের কথা। খুব বেশি দিন আগের কথা তো নয়.।। এই ওভাল অফিসেই আমি তাকে (জেলেনস্কি) বলেছিলাম, ‘আপনার হাতে কোনো কার্ড নেই।’

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!