• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

নিজস্ব প্রতিবেদক    ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এ.এম.
ঢাকায় পৌঁছে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম জানান, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে দেওয়া হবে ‘গার্ড অব অনার’। পরে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা। একই দিনে প্রধান উপদেষ্টার সঙ্গে শেরিং তোবগের একান্ত বৈঠক এবং পরবর্তী সময়ে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষীয় আলোচনাও অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

ঢাকা সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে আগামী সোমবার সকালে তিনি থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী
গুলশানে বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী
ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী