• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

কুমারখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

কুষ্টিয়া প্রতিনিধি    ২১ নভেম্বর ২০২৫, ০৩:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

শুক্রবার ( ২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, চৌরঙ্গী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক এলাকায় পুলিশের টহল। ব্যাংক বন্ধ রয়েছে। ব্যাংকের পাকা ভবনের একটি জানালায় পেট্রোল ও আগুনের পোড়া গন্ধ। আতঙ্কিত স্থানীয়রা।

এ সময় ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, ' আমি ব্যাংকের ভিতরেই ছিলাম। ফজরের আযান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করি। তখন আগুন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।' তাঁর ভাষ্য, বাইরে থেকে তখন বন্ধ জানালার ছোট্র ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে ব্যাংকের সামনে অবস্থিত এক চা বিক্রেতা বলেন, সকাল ৬টার দিকে বাজারে এসে দেখি পুলিশ। শুনলাম ব্যাংকে আগুন লাগিয়েছে কে বা কারা। এতে আতঙ্কিত সকলেই।

ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল মুঠোফোনে বলেন, ' নাইট গার্ড ভিতরেই ছিল। হঠাৎ ভোররাতে জানালায় পেট্রোল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রোল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু