• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চট্টগ্রামে ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রাইভেটকার রাস্তায়, পথচারী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি    ২০ নভেম্বর ২০২৫, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় ফ্লাইওভার থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচে রাস্তায় পড়ে গেছে। এতে একজন পথচারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নিমতলা মোড়ে বন্দর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের(সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে পথচারী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত এক তরুণীসহ চারজনকে বারিক বিল্ডিং মোড়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) ওপর দিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিল এবং বেপরোয়া গতিতে চলছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর ফ্লাইওভারের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়েতে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। এ সময় পথচারী শফিক মারা যান। তিনি বন্দরের একজন কর্মী বলে জানা গেছে। 

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু