• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-৮ আসন

প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৮:০১ পি.এম.
প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন। ছবি-সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন সুজন। সেই জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।

প্রসঙ্গত, ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে ১৫ বছরে বিদেশি ঋণের ৮০ শতাংশ নিয়েছে আ. লীগ সরকার
সাড়ে ১৫ বছরে বিদেশি ঋণের ৮০ শতাংশ নিয়েছে আ. লীগ সরকার
১৬ মে রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ
১৬ মে রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ
চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন
চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন