• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য মজুত রেখে যাবে সরকার: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২০ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পি.এম.
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার প্রয়োজনের তুলনায় বেশি খাদ্য মজুত রেখে যাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তাঁর মতে, চলমান আমন সংগ্রহ কর্মসূচি ও বাড়তি মজুত ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, ‘আজ থেকে সারা দেশে আমন ধান সংগ্রহ সংগ্রহ শুরু করেছে সরকার। এবার ৫০ হাজার মেট্রিক টন ধান, ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আগে ৫ মাস দেওয়া হতো কিন্তু এখন সেটা ৬ মাস কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব হস্তান্তর করবে তখন খাদ্য মজুত অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অফিসিয়ালি সরকার কৃষকের কাছ থেকে এসব ধান-চাল সংগ্রহ শুরু করেবে। তবে সংগ্রহের ডেডলাইনে জাতীয় নির্বাচন হওয়ায়, এর আগেই প্রায় সবটা সংগ্রহ শেষ করা হবে। এর মধ্যে আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা কেজি দরে এবং সেদ্ধ চাল দাম নির্ধারণ হয়েছে ৫০ টাকা কেজি।’

ভিওডি বাংলা/ এমএম

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক