• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলা: নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ নভেম্বর ২০২৫, ১০:০২ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত আইন আল-হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর-আল জাজিরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, উপকূলীয় শহর সাইদার কাছে শিবিরের একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বহু হতাহত হয়। এ হামলায় অন্তত চারজন আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরাইল দাবি করেছে, শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদ্রেয়ি বলেন, “উত্তর সীমান্তে কোনও ধরনের হুমকি আমরা বরদাস্ত করবো না। ওই এলাকায় সক্রিয় সব সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে রয়েছে।”

তবে ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের বক্তব্য, শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা এ হামলাকে ‘নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর বর্বর আগ্রাসন এবং লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

এর আগে মঙ্গলবার লেবানন জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় দু'টি গাড়িতে ইসরাইলের হামলায় আরও দু'জন নিহত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!