• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্বে রুবাবা দৌলা

ক্রীড়া প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পি.এম.
বিসিবির নারী বিভাগের প্রধান হলেন রুবাবা দৌলা। ছবি: সংগৃহীত

সম্প্রতি দেশের নারী ক্রিকেট নিয়ে চলছিল ব্যাপক বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখনও বোর্ডের পরিচালক হননি রুবাবা দৌলা। 

 চলতি মাসের ৩ তারিখে দৌলাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার আবদুর রাজ্জাকের জায়গায় নারী বিভাগের দায়িত্ব পেলেন রুবাবা দৌলা। 
 
এতদিন বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন আবদুর রাজ্জাক। তাকে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। জাতীয় দলের এই সাবেক স্পিনারকে নতুন করে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানও করা হয়েছে। 
 
এইচপির প্রধান হিসেবে এতদিন দায়িত্ব পালন করেছেন ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তাকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্বও পালন করছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার