• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

টানা দ্বিতীয় জয় বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পি.এম.
নারী কাবাডি বিশ্বকাপে জার্মানির বিপক্ষে বাংলাদেশ। সংগৃহীত ছবি

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে বড় ব্যবধানে হারিয়েছে রুপালী আক্তাররা।

শুরু থেকেই শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, স্মৃতি আক্তারদের দুর্দান্ত রেইড ও দৃঢ় ডিফেন্সে চাপে পড়ে জার্মানি। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই জার্মান দলকে প্রথমবার অলআউট করে বাংলাদেশ, তখন স্কোর ১০-০। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখে প্রায় সব খেলোয়াড়কে পরখ করে নেওয়ার সুযোগ পায় স্বাগতিক দল।

মাত্র ২০২৩ সালে কাবাডি খেলা শুরু করা জার্মান মেয়েরা শারীরিকভাবে শক্তিশালী হলেও কৌশলে পিছিয়ে থাকে বাংলাদেশের তুলনায়। দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানি, স্কোর তখন ২২-৫। প্রথমার্ধ শেষ হয় বাংলাদেশে ২৮-৯ লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে কিছুটা অমনোযোগিতার সুযোগে পয়েন্ট আদায় করতে থাকে জার্মানি। তবে ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে তৃতীয়বার অলআউট হয় তারা—স্কোর তখন ৪৩-২১। শেষ পর্যন্ত আরও একবার অলআউট করাসহ ৫৭-২৭ ব্যবধানে জয়ের ব্যবধান নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার