• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নিবন্ধন পেল এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)

নিজস্ব প্রতিবেদক    ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২২ পি.এম.
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি-সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এই দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দল দুটি নিবন্ধনের সিদ্ধান্ত দিয়ে ইসি ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে।

তিনি জানান, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুতে ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করে। প্রথম ধাপের পর্যালোচনায় ১২১টি দলকে নামঞ্জুর করা হয়। এরপর ২২টি দলের বিষয়ে ইসির পর্যালোচনা শুরু হয়। এই ২২টি দলের মধ্যে তিনটি দল-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি-এদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে কিছু আপত্তি পাওয়ায় সেটির বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি।

সিনিয়র সচিব জানান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিষয়ে কোনো বিরূপ মতামত পাওয়া যায়নি। তাই কমিশন এ পর্যায়ে এই দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আম জনগণ পার্টির বিরূপ মন্তব্যগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, রিভিউয়ের জন্য মোট ১৪টি দল আবেদন করেছে। প্রথম ধাপে নামঞ্জুর হওয়া দল থেকে ৭টি এবং ২২টি দলের মধ্য থেকে নামঞ্জুর হওয়া দল থেকেও ৭টি দল। এসব দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা ও তদন্ত চলছে।

গণভোটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এখনো পর্যন্ত গণভোট নিয়ে কোনো নির্দেশনা কমিশন পায়নি। নির্দেশনা পাওয়া মাত্রই তা জানানো হবে এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনাও জানিয়ে দেওয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মপরিকল্পনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করার কাজে কিছুটা পিছিয়ে থাকলেও এখন এসব কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে এবং ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক