• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দিয়াবাড়ি থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগ নদের দিয়াবাড়ির ঝোপঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বছর। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে তুরাগ নদের দিয়াবাড়ি উত্তরা ১৭ নম্বর সেক্টরের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, বিকেলের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে। নিহতের পরনে লাল রঙের ফুলহাতা গেঞ্জি ও জিনসের প্যান্ট ছিল।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে রোববার (১৬ নভেম্বর) মধ্যরাত থেকে সোমবার ভোরের যেকোনো সময়ে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে সেখানে মরদেহ ফেরে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ