• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার : রণধীর জয়সোয়াল ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা ঈদুল আজহায় ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা নিশ্চিত খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয় রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা নিলামে আরও ২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

রায় কার্যকর না হওয়া পর্যন্ত জনমনে সন্তুষ্টি আসবে না: লায়ন ফারুক

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পি.এম.
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান। ছবি: ভিওডি বাংলা

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন  ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান। তিনি বলেন , এ রায় কার্যকর না হওয়া পর্যন্ত জনমনে সন্তুষ্টি আসবে না।

সোমবার (১৭ নভেম্বর) বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

লায়ন ফারুক বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে  দলীয় নেতা কর্মীদের কে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানিয়ে তিনি বলেন ,জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেয়।

এছাড়া এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ন্যাশনাল লেবার পার্টির মহাসচিব লায়ন এড.মোঃ জাকির হোসেন, দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জনাব লায়ন তারিক আলম রাজা,   যুগ্ন মহাসচিব মফিদার রহমান মজনু, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন,দপ্তর সম্পাদক মোঃ জুয়েল রানা,আন্তর্জাতিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রানা,  ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল