• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সাবেক মন্ত্রী নানক ও তার পরিবারের ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক    ১৭ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক-ছবি সংগৃহীত

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবের মোট টাকা প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা। 

আজ সোমবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়েছে, নানক নিজের নামে, স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর নামে, এবং স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। 

রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, ওই হিসাবগুলোর অর্থ বেহাত করার চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো দ্রুত ফ্রিজ করা প্রয়োজন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি